1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে যাত্রীবেশে অটোরিক্সা ভাড়া: হত্যা করে ছিনতাই’র অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

যাত্রীবেশে অটোরিক্সা ভাড়া নিয়ে চালককে শ্বাসরোধে হত্যা। পরে অটোরিক্সা ছিনতাই করে পলায়ন। এমনি এক ঘটনার ধারণা করছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার (৫ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে রাস্তার পাশ থেকে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিক্সা চালকের নাম রজ্জব আলী (৪৮)। সে সোনারগাঁও উপজেলার পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।
নিহতের ছেলে সানাউল্লাহ জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে ৮টার দিকে ভাড়ায় চালিত অটোরিক্সা নিয়ে বের হন তার বাবা। পরে দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় তার বাবাকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখেছে।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তাদের সংসারে এক ছেলে দুই মেয়ে। তার স্বামী খুবই সহজ সরল প্রকৃতির মানুষ। অটোরিক্সা চালিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ করেন। তার স্বামীকে হত্যা করায় তার পরিবার পথে বসে গেছে। এ হত্যাকান্ডে জড়িতদের দ্রæত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসীন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা যাত্রী বেশে ওঠে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park