1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন ইমরুল কায়েস

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

এম এম ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপসচিব। ২০১৬ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছেন।
বীর মুক্তিযোদ্ধা পিতা ও  রত্নগর্ভা মায়ের সন্তান ইমরুল কায়েস ১৯৭৮ সালে মধুমতী নদীর তীরঘেঁষা নড়াইল জেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার চাকরিসূত্রে তিনি শৈশব-কৈশোর কাটিয়েছেন খুলনা শহরে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে  ইংরেজি ভাষা ও সাহিত্যে ইমরুল কায়েস স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তিনি ইংরেজি’র খন্ডকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রায় সাড়ে পাঁচ বছর রাজধানীর বিভিন্ন খ্যাতনামা কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে সরকারি চাকরি শুরু করেন ইমরুল কায়েস।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park