1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ফের প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন নজরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্পিচ রাইটার’ পদে নিয়োগ পেলেন মো. নজরুল ইসলাম। গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. নজরুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ পদে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পান প্রধানমন্ত্রীর সাবেক এই অতিরিক্ত প্রেসসচিব।

২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কোটায় যুগ্ম সচিব এবং ২০১৭ সালে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান। পরে ওই বছরের ১৮ অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব পদে যোগ দেন। ২০১৮ সালের ১৪ আগস্ট থেকে চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি গ্রেড-১ নিয়ে সচিব পদমর্যাদায় অতিরিক্ত প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park