রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি এবং দুইজনের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে সুজন বাড়িতে একা ফিরলেও আল আমিনের কথা জিজ্ঞেস করলে তিনি উল্টাপাল্টা উত্তর দেন। এতে কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়। পরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে লোকেশন ট্র্যাকিং করে নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুজন নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।