1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

সোনারগাঁয়ে প্রেম করে বিয়ে, ভিকটিম উদ্ধার করতে গেলে পুলিশের উপর হামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

সোনারগাঁয়ে ভিকটিম উদ্ধার করতে গিয়ে পুলিশের উপর হামলা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের ৫জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামে ওই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) অভিযুক্তদের আদলতে প্রেরণ করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এসএম কামরুজ্জামান।

জানা যায়, স¤প্রতি প্রেমের সূত্র ধরে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ব্যবসায়ী আবদুল গাফফার সরকারের মেয়ে প্রভা সরকার ও সোনারগাঁয়ের দামোদরদী গ্রামের নাজিমউদ্দিনের ছেলে সোনারগাঁ সরকারি কলেজের সম্মান শ্রেণির ছাত্র সাজিদ মিয়া বিয়ে করেন। এ নিয়ে প্রভার পরিবারের আপত্তি ছিল, তারা তাকে একাধিকবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তবে প্রভা প্রতিবারই পালিয়ে স্বামী সাজিদের বাড়িতে চলে যান। গত ৯ জানুয়ারি সাজিদের বাড়িতে যাওয়ার পর ২১ তারিখ সেখানে বেড়াতে আসেন প্রভার বাবা ও মা। ফিরে গিয়ে সাজিদের নামে অপহরণ মামলা করেন আবদুল গাফফার। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আসামি ধরতে আসেন আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরে আলম। তাকে সহায়তা করেন সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ও কনস্টেবল পারভেজ। সঙ্গে ছিলেন আবদুল গাফফার। পুলিশ সদস্যরা সাদা পোশাকে গিয়ে সাজিদকে হ্যান্ডকাফ পড়িয়ে বাড়ি থেকে নেওয়ার সময় ডাকাত বলে চিৎকার করলে সাজিদের স্বজনরা ও প্রতিবেশীরা ছুটে এসে তাদের ওপর হামলা চালায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে সাজিদের চাচা ইলিয়াস মিয়া, প্রতিবেশী জাহাঙ্গীর, আমজাদ হোসেন, মামুন ও মারুফকে আটক করে।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এসএম কামরুজ্জামান বলেন, প্রভাকে উদ্ধার ও সাজিদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপহরণ মামলার পরিপ্রেক্ষিতে অভিযানটি চালানো হয়েছিল। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা অভিযুক্তদের দ্রæত আটক করে আইনের আওতায় নিয়ে আসবো।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park