1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (২২ জানুয়ারি) রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই কথা জানান। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সম্পর্ক সম্পর্ক উন্নয়নে কাজ করতে উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতির কথা উল্লেখ করেন। ওই বিবৃতি অনুযায়ী, একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারি কিভাবে জোরদার করবে তা জানতে চাওয়া হয়।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারি জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ আছে। আমরা এই সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়া অব্যাহত রাখব। তিনি বলেন, আমরা আগেই বলেছি, গত বছর ছিলো আমাদের সম্পর্কের অর্ধশত বছর। বিশেষ করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপত্তা সহযোগিতার মতো যেখানে সহযোগিতার সুযোগ আছে বলে আমরা বিশ্বাস করি, সেখানে উদ্যোগ নেওয়া অব্যাহত রেখেছি।

প্যাটেল বলেন, সরকারের বাইরের বিভিন্ন পক্ষের সঙ্গেও আমাদের সহযোগিতার সুযোগ আছে। সম্পর্ক জোরদারে এই সহযোগিতাকেও আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park