1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এখন পর্যন্ত কোনো দেশ বলেনি নির্বাচন ভালো হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ১৫ দিন। এখন পর্যন্ত কোনো দেশ বলেনি নির্বাচন ভালো হয়নি। তার মানে শেখ হাসিনার অধীনে নির্বাচন ভালো হয়েছে।সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে অনেক দেশই নানা ধরনের মন্তব্য করেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। কিন্তু সে সময় থেকেই চীন বাংলাদেশের পাশে ছিলো।চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের যেকোনো ধরনের নিরাপত্তা ইস্যুতে প্রশিক্ষণসহ যেকোনো সহায়তা দিতে প্রস্তুত চীন। সাইবার, সীমান্তসহ যেকোনো ধরনের নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেবে চীন সরকার।

এসময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সব ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অব্যাহত থাকবে। বাংলাদেশ হলো চীনের উন্নয়ন সহযোগী। দুই দেশ এই সম্পর্ক ধরে রেখে আগামীতে এগিয়ে যাবে। চীনের বিভিন্ন প্রকল্প বাংলাদেশে অত্যন্ত নিরাপত্তার সঙ্গে কাজ করে, এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। আগামীতে এই সম্পর্ক আরও গভীর হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park