1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে: নসরুল হামিদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ জানিয়েছেন যে, দুই দিনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে গ্যাস সরবরাহের উন্নতি হবে।
তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসিফিকেশন ইউনিট) এর কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। তবে, সেদিন চট্টগ্রামে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয়।’
প্রতিমন্ত্রী বলেন, ভাসমান স্টোরেজ ও রি-গ্যাসিফিকেশন ইউনিটগুলো (এফএসআরইউ) পুনরায় চালু করা হয়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
শনিবার গ্যাস সরবরাহের চাপ সন্তোষজনক না থাকলেও দুপুর ১২টা থেকে গ্যাস সরবরাহের চাপের উন্নতি হয় বলে জানান তিনি।
গ্যাস সরবরাহ বিঘিœত হওয়া অপ্রত্যাশিত উল্লেখ করে নসরুল হামিদ বলেন, এক-দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহের উন্নতি হবে। তিনি বলেন, শীত মৌসুমে সাধারণত আবাসিক এলাকায় গ্যাস সরবরাহের চাপ কমে যায়।
দেশে গ্যাসের বর্তমান চাহিদা ৩ হাজার ৮০০ এমএমসিএফডি উল্লেখ করে তিনি বলেন, সরকার ৩ হাজার ২০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করছে।
প্রতিমন্ত্রী জানান, এছাড়া গ্যাসের চাপের কারিগরি ত্রুটির কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কম হয়েছে। এতে বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়েছে।
তিনি বলেন, সরকার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ বাড়ানোর ব্যবস্থা নিয়েছে। আবাসিক গ্রাহকদের প্রায় ৮০ শতাংশ এখন তরলীকৃত গ্যাস ব্যবহার করে।
নসরুল হামিদ বলেন, সব গ্রাহককে মিটার ব্যবস্থার আওতায় আনার চেষ্টা চলছে এবং এ পর্যন্ত সাড়ে চার লাখ গ্যাস মিটার বসানো হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে সর্বত্র গ্যাস মিটার চালু করা। আমরা দীর্ঘদিন ধরে গ্যাস মিটার বসানোর চেষ্টা করছি। কিন্তু পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করতে অনেক দেরি হয়ে গেছে। ইতোমধ্যে সে সমস্যার সমাধান হয়েছে। এখন বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের একটি উন্নয়ন সংস্থা এ খাতে অর্থায়ন করছে।’
এদিকে জালালাবাদ গ্যাস কোম্পানির অধীনে ৫০ হাজার, কর্ণফুলীর অধীনে আড়াই লাখ এবং ঢাকায় সাড়ে চার লাখ মিটার বসানোর কাজ চলছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ সংকট কেটে যাবে। আমাদের প্রায় ২০ লাখ মিটার বসাতে হবে। প্রায় ৫ থেকে ৭ বছর আগে জাইকা আমাদের এ প্রকল্পের জন্য তহবিল দিয়েছিল। এখন আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park