1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বৈরী আবহাওয়ায় পাবনায় রাষ্ট্রপতির চার দিনের সফরের প্রথম দিন স্থগিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
বৈরী আবহাওয়ার কারণে পাবনায় রাষ্ট্রপতির চার দিনের সফরের প্রথম দিন স্থগিত করা হয়েছে। আজ সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে আজ সফর স্থগিত করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা দিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছনোর কথা ছিল।

জেলা প্রশাসক আরো জানান, আবহাওয়া ভালো থাকলে আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রপতি পাবনায় আসবেন। তবে কখন আসবেন সেটা জানানো হয়নি।

আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছনোর পর পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করার কথা ছিল রাষ্ট্রপতির।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park