1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কৃত্রিম খুলি নিয়ে দেশে ফিরলেন সেই পুলিশ সদস্য রাজ্জাক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। কৃত্রিম খুলি নিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন তিনি। ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তৌহিদুল ইসলাম বলেন, ‘বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত নায়েক আব্দুর রাজ্জাক নয়াদিল্লি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বর্তমানে তাঁর মাথায় কৃত্রিম খুলি রয়েছে।’ তিনি আরো বলেন, ‘নায়েক রাজ্জাকের সঙ্গে চিকিৎসকেরাও রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বিমানে আসার সময় দুইবার বমি করেছেন রাজ্জাক। দুই মাস পর হঠাৎ বাইরে বের হওয়ার কারণে এমনটা হতে পারে বলে ধারণা চিকিৎসকদের। রাজ্জাকের সঙ্গে আমরা কথা বলেছি। সে আমাদের কথায় রেসপন্স করেছে। বিমানবন্দর থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park