1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রাষ্ট্রীয় মর্যাদায় এএসপি (অব:) কানাই হরি সাহার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (অব:) কানাই হরি সাহা (৬০) গত ৮ জানুয়ারি সোমবার দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগাহি রেখে যান।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃতদেহ বিমান যোগে দেশে আনা হয়। রাতে নারায়ণগঞ্জ শহরের টানবাজারস্থ পৈত্রিক বাসভবনে মৃতদেহ রাখা হয়। পরে তার মৃতদেহ উত্তর চাষাঢ়াস্থ তার নিজস্ব বাসভবনে আনা হয়। বুধবার (১০ জানুয়ারি) সকালে তার শেষকৃত্য অনুষ্ঠানের পূর্বে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। তিনি মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন।
গার্ড অব অনারের সময় উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর (অবসরপ্রাপ্ত) সুব্রত ভক্ত, নারায়ণগঞ্জ সদর থানার ওসি অপারেশন দিপক সাহা, সহকারী পুলিশ সুপার সরাফত উল্লাহ, পুলিশ কর্মকর্তা উত্তম বাবুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
শেষকৃত্য অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার, মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুজন সাহাসহ নারায়ণগঞ্জ শহর ও শহরের আশেপাশের এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park