1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আ.লীগ নেতার মায়ের মৃত্যু, শোকসন্তপ্ত পরিবারকে মহানগর আ.লীগের সমবেদনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জনির মা ফরিদা বিবি (৬০) মৃত্যুবরণ করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন। সোমবার (১৫ জুলাই) দুপুর ২টায় কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি চার পুত্র এক কন্যাসন্তান রেখে যান।

মৃত্যুর সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা মরহুমার বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব ও জি এম আরমান , সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা বেগম মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, নারায়ণগঞ্জ মহানগর তাঁতি লীগের আহবায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, আওয়ামী লীগ নেতা আবেদ হোসেন, তাঁতী লীগের মাসুদুর রহমান, মুকুল হোসেন রাসেল সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

সোমবার বাদ এশা মরহুমার জানাযা শেষে নবীগঞ্জ কবরস্থানে দাফন করা হয়। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় প্রার্থণা করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সহ অন্যান্য নেতাকর্মীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park