1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

নারায়ণগঞ্জ-৩ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মোট ৮ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনো আসনের মোট ভোটের আট ভাগের এক ভাগের বা শতকরা সাড়ে ১২ শতাংশের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাতিলের বিধান রয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচন (২০২৪) এর ভোটগ্রহণ করা হয় ৭ জানুয়ারি (রবিবার)। রাতে ভোটগণনা শেষে এ আসনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন, ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী লিয়াকত হোসেন খোকা পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট। এ ছাড়া বাকি কেউই নূন্যতম ১২.৫% ভোট পাননি, যার ফলে তাদের জামানতের ২৫ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে ইলেকশন কমিশন (ইসি)।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এ.এইচ.এম. মাসুদ ভোট পান ২৫৯। নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর এ.বি.এম ওয়ালিউর রহমান খান ৪৬৭ ভোট পান। কুলা প্রতীকে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী নারায়ণ দাস পেয়েছেন ২৫১ ভোট। একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আসলাম হোসাইন ৭৬৪ ভোট পান। ছড়ি প্রতীকে মো. আরিফ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট পান ১৬৩ ভোট। ফুলের মালা প্রতীকে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) মো. মজিবুর রহমান মানিক ৪৮৭ ভোট পান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park