1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিজয়ীদের প্রতি সিসিক মেয়রের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগ সহ সমগ্র দেশজুড়ে নৌকা মার্কার নিরঙ্কুশ বিজয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র মো,আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় সিসিক মেয়র বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটসহ দেশের জনগণ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করেছে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। ইতিমধ্যে বিদেশি পর্যবেক্ষক যারা ছিলেন তারাও বলেছেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিশ্বমানেরও উল্লেখ করে তারা এই নির্বাচনে সন্তুষ্টিও প্রকাশ করেছেন।
সিসিক মেয়র, শুভেচ্ছা বার্তায় সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার বিজয়ী প্রার্থী ড. এ.কে আব্দুল মোমেনসহ ১৫টি আসনের নৌকার বিজয়ী প্রার্থীদেরকেও  অভিনন্দন জানান।
তারা হলেন- সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ ইমরান আহমদ, সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির, সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনে ড. মুহাম্মদ সাদিক ও  সুনামগঞ্জ-৫ আসনে মুহিবুর রহমান মানিক।
সিসিক মেয়র আরও বলেন , সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করায় টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এ নির্বাচনে সিলেটবাসীসহ দেশের মানুষের অকুন্ঠ সমর্থন ছিলো।
সবাইকে বিজয়লাভের জন্য অভিনন্দন ও কৃজ্ঞতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত থাকবে এবং আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park