1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে ঐতিহাসিক বিজয়ে আইডিইবি’র অভিনন্দন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ে ঐতিহাসিক বিজয় এবং টানা ৪র্থ বারের মতো সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করতে যাওয়ায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দেশের বৃহত্তর পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংগঠনের সভাপতি প্রকৌশলী এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শামসুর রহমান আজ এক যৌথ বিবৃতিতে এই অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা বলেন, এ বিজয় সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির বিজয়। এ বিজয় উন্নয়ন অগ্রযাত্রার সাথে এগিয়ে যাবার জয়। এ জয় উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ের যাবার বিজয়।
বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে, শংকা ও ভীতি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়ায় অবদান রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।   নির্বাচন কমিশন ও নির্বাচনী কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে প্রশংসিত হওয়ায় নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানানো হয়। বিবৃতিতে জাতীয় ঐক্য ও সংহতির চেতনায় সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সম্প্রীতির স্মার্ট বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আইডিইবি’র ৫ লক্ষাধিক সদস্যের পক্ষে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সাথে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সংহতি জোরদার করে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সংগঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park