1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে অগ্নিকান্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

জেলার রামু উপজেলা সদরে একটি বৌদ্ধ বিহারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বিহারের সিঁড়ি ও দরজা আগুনে পুড়ে গেছে। শুক্রবার গভীররাতে উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাতের কারণ, এটি নাশকতা না-কি নিছক দুর্ঘটনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এই ব্যােপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার  মো. মাহফুজুল ইসলাম।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, চেরাংঘাটায় রাখাইন সম্প্রদায়ের উসাইচেন বৌদ্ধ বিহারের(বড় ক্যাং) পুরোহিতসহ অন্যরা রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে আগুন দেখে বিহারের ভেতরে থাকা লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে রামু ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বৌদ্ধ বিহারের কাঠের তৈরি একটি  সিড়ি ও দরজা পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, “আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা এখনও নিশ্চিত না। বৌদ্ধ বিহারসহ আশাপাশের সব সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত করা হচ্ছে।” যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park