1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না মেনে তার দলের লোক মানুষকে ভয় দেখাচ্ছেন: এমপি খোকা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

আমি নির্বাচনে দাঁড়ানোর পরে আমার প্রতিপক্ষের কিছু উশৃঙ্খল নেতাকর্মী, অনেকে অন্য দল থেকে এসে আওয়ামী লীগের আপন জন হওয়ার মাধ্যমে আজকে সাধারণ মানুষকে হুমকি দেয় যেন ভোটকেন্দ্রে না যায়। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ভোটকেন্দ্রে যেতে, আপনারা সেই দলই করেন। আমিও তাকে শ্রদ্ধা করি মায়ের মত। আপনারা এই দল করেন, তার সিদ্ধান্ত না মেনে নিজের স্বার্থে সোনারগাঁর মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। এগুলায় আমার সোনারগাঁর মানুষ ভীত না। তাদের অধিকার তারা প্রয়োগ করবে। আসুন সবাই মিলে ভোটারদের উৎসাহিত করি, তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিবে এটাই স্বাভাবিক।

৪ জানুয়ারি (বৃহস্পতিবার) সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের শেখেরহাট এলাকায় জনসংযোগকালে এই বক্তব্য রাখেন নারায়নগঞ্জ-৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা। এসময় অন্যান্য দিনের মত অসংখ্য সাধারণ মানুষ এই প্রচারণায় স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

তিনি বলেন, নৌকা মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা, এটাকে অসম্মান করি না। কিন্তু এখান থেকে যে পাশ করবে, তার মার্কা যেয়ে চেয়ারে বসবে না। মার্কা আপনাদের উন্নয়নের কথা বলবে না। আপনাদের প্রতিনিধি হবে একজন মানুষ, একজন প্রার্থী। আমি দশ বছর এই সোনারগাঁর মানুষের মাঝে থেকেছি। আমার একটা মাত্র মেয়ে, আমি রাতে বাসায় ফিরে তার মাথায় হাত বুলিয়ে ঘুম পারাতাম। করোনার সময় আমি ৪টি মাস সোনারগাঁর মানুষের মাঝে থেকেছি। রাত-দিন আমি খেটেছি। তখন রাতে বাসায় ফিরতাম, করোনার কারণে আমার মেয়ে দূর থেকে হাত দেখাতো আর কাঁদতো, তবুও আমি সোনারগাঁর মানুষের মাঝে আসা বন্ধ করি নাই। আমি ১০ বছর আপনাদের মাঝে ছিলাম, আমার ব্যাবহার কর্মকান্ড আপনাদের দেখা। উনিও ৫ বছর ক্ষমতায় ছিলেন, ওনাকে কতোটা পেয়েছেন সেটা বিশ্লেষণ করবেন। সবকিছু বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নিবেন।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় সহ সভাপতি এম এ জামান , পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি, বিশিষ্ট ব্যবসায়ী জাতীয় পার্টি নেতা হাজী আহমদ হোসেন হিরু, জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান , জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ফয়সাল আহমেদ ভূইয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আশরাফুল ভূইয়া মাকসুদ, ইউনিয়ন জাতীয় পার্টি সহ সভাপতি মনির মেম্বার ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোতালেব ভূইয়া মেম্বার, , মনির মেম্বার, নুরে আলম শাহীন মেম্বার, নাসির মেম্বার,বদিউজ্জামাল বদু মেম্বার, মিলন মেম্বার, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা জায়েদা আক্তার মনি, জাতীয় মহিলা পার্টি উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নারগিস আক্তার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, হনুফা বেগম, পৌর জাপা নেতা হাসান ইমাম, শিল্পী আক্তার, হাসিনা বেগম প্রমুখ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park