1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ-৩ আসন হালচাল // নাসিক ১০নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের ফুটবল মার্কার শ্লোগানে রাজপথ কম্পিত

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগা) আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের ফুটবল মার্কায় শ্লোগানে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১০নং ওয়ার্ডের রাজপথ কম্পিত হয়ে উঠেছে। গতকাল ২৭ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩টা থেকে নাসিক ১০নং ওয়ার্ড এলাকাবাসী গন-সংযোগে নামে। মিছিলটি নাসিক ১০নং ওয়ার্ডের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে বিশেষভাবে নজরকাড়ে মহিলাদের বিশাল অংশগ্রহন। সকলের হাতে ফুটবল আর গিয়াসউদ্দিনের লিফলেট ছিল। মুখে ছিলো ফুটবলের শ্লোগান। হাজার হাজার মানুষের ফুটবল আর গিয়াসউদ্দিনের শ্লোগানে কেপে উঠে নাসিক ৮নং ওয়ার্ডের রাজপথ অলিগলি।
হাজার হাজার মহিলাদের অংশগ্রহনে গিয়াস উদ্দিনের ফুটবল মার্কা নিয়ে নজরকাড়া মিছিল ও গন-সংযোগের আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক সদস্য সচিব ধানের শীষ প্রার্থী আহজারুল ইসলাম মান্নানের আতংক আকাশ প্রধান। মিছিলে অংশগ্রহনকারী সকলেই আশাবাদি স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের বিজয়ের। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের পক্ষে কাজ করায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের কার্যক্রম স্থগিত করেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস। কিন্তু তাতে জাসাস নেতাদের দমানো যায়নি। জাসাস নেতা আকাশ প্রধান আরো শক্তি ও উদ্দ্যোম নিয়ে গিয়াসউদ্দিনের পক্ষে মাঠে নেমেছেন। নাসিক ৮নং ওয়ার্ড, ১০নং ওয়ার্ডে ধীরে ধীরে নাসিকের সকল ওয়ার্ডের গিয়ানউদ্দিনের ফুটবলের পক্ষে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফুটবল মার্কাকে বিজয়ী করতে কাজ করছেন। মাঠ কাপিয়ে তুলছেন। যা ইতিমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানা গেছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, ধানের শীষের প্রার্থী মান্নানকে মনোনীত করার পরও বিএনপি নেতা মান্নান ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন না করায় বিএনপি নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছেন। ইতিমধ্যে অনেকেই মান্নানের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা কর্মী বান্ধব নেতা গিয়াসউদ্দিনের ফুটবলের পক্ষে কাজ করে গিয়াসউদ্দিনের বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করছেন বলে বিশ^স্ত সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park