1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের ফুটবল নিয়ে গোদনাইলে নজরকাড়া মিছিল

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগা) আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের ফুটবল মার্কায় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নাসিক ৮নং ওয়ার্ডে নজরকাড়া মিছিল ও গন-সংযোগ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল ২৫ জানুয়ারী বিকাল ৩টা থেকে এলাকাবাসী গন-সংযোগে নামে। সন্ধ্যায় এলাকাবাসীর গন-সংযোগের সাথে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহন করেন গিয়াস উদ্দিনের দুই ছেলে সাবেক কাউন্সিলর সাদরিল এবং জেলা কৃষকদলের সাবেক নেতা কায়সার রিফাত। গিয়াস উদ্দিনের ফুটবল মার্কা নিয়ে গোদনাইলে নজরকাড়া মিছিল ও গন-সংযোগের আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক সদস্য সচিব ধানের শীষ প্রার্থী আহজারুল ইসলাম মান্নানের আতংক আকাশ প্রধান। গন-সংযোগ ও মিছিলটি নাসিক ৮নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গিয়াস উদ্দিন আর ফুটবলের শ্লোগানে কেপে উঠে নাসিক ৮নং ওয়ার্ডের আকাশ বাতাস। শত শত মহিলা মিছিলে অংশগ্রহন করেন। সকলের মুখে ছিলো হাসি আর আনন্দ। সকলেই আশাবাদি স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের বিজয়ের। এদিকে ধীনে ধীনে সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতারা বহিস্কারের হুলিয়া মাথায় নিয়েও স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের ফুটবলের পক্ষে মাঠে নামা শুরু করে দিয়েছেন। একজন দুইজন করে তারা প্রকাশ্যে আশা শুরু করেছেন। নির্বাচনের আগের দিন বিএনপি নেতারা সকলেই গিয়াসের পক্ষে নামবেন বলে তার শুভাকাঙ্খিরা মতামতে জানান।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের পক্ষে কাজ করায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের কার্যক্রম স্থগিত করেন নারায়ণগঞ্জ মহানগর জাসাস। কিন্তু তাতে জাসাস নেতাদের দমানো যায়নি। জাসাস নেতা আকাশ প্রধান আরো শক্তি ও উদ্দ্যোম নিয়ে গিয়াসউদ্দিনের পক্ষে মাঠে নেমেছেন। ফুটবল মার্কাকে বিজয়ী করতে কাজ করছেন। মাঠ কাপিয়ে তুলছেন। এদিকে গিয়াসের পক্ষে থাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র কমিটিও স্থগিত করে দিয়েছেন কেন্দ্রিয় বিএনপি। কিন্তু তারপরও থানা বিএনপি অনেক নেতারা গিয়াসের সঙ্গ ত্যাগ করেনি। তারা কৌশলগত অবস্থান নিয়েছেন। তাদের নেতা গিয়াসউদ্দিনকে বিজয়ী করতে ধীরে ধীরে তারা সকলেই প্রচার প্রচারনায় নামবেন বলে গিয়াসউদ্দিনের সমর্থকরা আশাবাদ ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন যেভাবে ফুটবলের জোয়ার উঠতে শুরু করেছে, তাতে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের বিজয় সম্ভাবনা অনেক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park