1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

অভ্যুত্থানের পরে ক্ষমতালোভিরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙীন স্বপ্ন দেখা শুরু করছে- চরমোনাই পীর

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলছেন,জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণীর ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙীন স্বপ্ন দেখা শুরু করলো। আমরা সরল মনে পথ চলতে ছিলাম। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করে আমাদেরকে কেচকাকলে ফালাবার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করলো। এমনভাবে ষড়যন্ত্র করা হলো,হয় কেচকাকলে পড়তে হবে না হয় তোমাদেরকে একা হতে হবে।

শনিবার (২৪ শে জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনিত সংসদ সদস্য প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দ্যেশ করে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আমাদের সাথে আরও যে ইসলামি দলগুলো ছিলো তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই। কিন্তু ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছেন। আমীর বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এখন একা নয়। ওরা একা হয়ে গেছে।
যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিলো, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলাম প্রিয় মানুষ ওদেরকে ছেড়ে আমাদের সাথে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে।
এ সময় তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের জন্য ভোট প্রার্থনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park