1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পদ্মা সেতু (উত্তর) থানার মাওয়া টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. বশির হাওলাদার (৫৬), মো. কাজল ইসলাম জিকু (৩০), মো. হীরা বেপারী (৪৮), মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), মো. রুবেল রানা (৩০) ও মো. ফয়সাল রাব্বি (২১)।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে মাওয়া টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিলভার রঙের হাইয়েচ মাইক্রোবাসে থাকা কয়েকজনকে থামানো হলে তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে সন্দেহজনক আচরণে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য এবং একজন চাকরিচ্যুত সেনা সদস্য রয়েছেন। তাঁদের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি হাইয়েচ মাইক্রোবাস, একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাপ, ডিবি পুলিশের পোশাক, একটি ইলেকট্রিক শক মেশিন এবং একটি লেজার লাইট উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park