1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে লৌহজংয়ে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চব্বিশে জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল, সে বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইয়ের চিন্তাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য সনদ তৈরি হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান আরও বলেন, বাংলাদেশের মানুষ পনেরোটা বছর আগ্রাসনের অধীনে ছিল। এ সময় বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি। তাই দেশের জনগণের সম্মতির জন্য এ গণভোট। তাই জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থন চাচ্ছি, যাতে বাংলাদেশ শত-সহস্র বছর টিকে থাকবে। গণভোট শত বছরের দিকনির্দেশনা দিবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, আয়না ঘর তৈরি না হয়। লুটপাট, বিদেশে টাকা পাচার না হয়। সেজন্য জুলাই সনদের পক্ষে, গণমানুষের পক্ষে ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের পক্ষে সিল মেরে বাস্তবায়ন করুন। কেউ যেন বিভ্রান্ত করার সুযোগ না পায়। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।
আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী,
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।
উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park