1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

গোদনাইলে অভিযানে লুকিয়ে থাকা মাদক ব্যবসায়ী গ্রেফতারে// পুলিশকে সহায়তা করায় যুবদল নেতা সুমনকে মাদক সম্রাট কুটি বাহিনীর হামলা, থানায় অভিযোগ

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল রসুলবাগ এলাকায় চিহ্নিত মাদক সম্রাট ডজনখানী মাদক মামলার আসামী কুট্টি, তার সহযোগী কিশোরগ্যাং লিডার মাদক ব্যবসায়ী মঈনসহ কয়েকজনকে গ্রেফতারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের ভয়ে মাদক ব্যবসায়ীরা মানুষের ঘর-বাড়িতে লুকালে তাদের গ্রেফতারে সহায়তা করেন নাসিক ১০নং ওয়ার্ড যুবদল নেতা মুদি দোকানদার সুমন। এই ঘটনার ক্ষিপ্ত হয়ে মাদক সম্রাট কুট্টি ও তার সহযোগী কিশোরগ্যাং লিডার মাদক ব্যবসায়ী মঈন দলবল নিয়ে দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে যুবদল নেতা সুমনের মুদির দোকানে হামলা চালায়। লুটপাট ও ভাংচুর করে। সুমনকে টেনে হিচড়ে অপহরনের চেষ্টা করে। সুমনকে বাচাতে আসলে প্রতিবেশী দোকানদার মাসুমকেও মারধর করে আহত করে। এই ঘটনাটি গত ১৪ জানুয়ারী রাত ৯টায় ঘটে। আহত যুবদল নেতা সুমনকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এই ঘটনায় আহত যুবদল নেতা সুমনের ভাতিজা বাবু বাদী হয়ে মাদক সম্রাট ডজনখানী মাদক মামলার আসামী কুট্টি (৩৫), পিতা- তোফাজ্জল হোসেন, তার সহযোগী কিশোরগ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মঈন (২৫), পিতা- অজ্ঞাত, ৩। জামান (৪০), পিতা- আলী হোসেন মিয়া, ৪। রশিদুল ইসলাম (৪০), পিতা- অজ্ঞাত, ৫। মোঃ সাগর হোসেন (৩০), পিতা- পাগলা মিয়া, সর্ব সাং- গোদনাইল রসুলবাগসহ অজ্ঞাত নামা আরো ৮/১০জন বিবাদীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বাদী বাবু উল্লেখ করেন, বিবাদী ১। কুট্টি (৩৫), পিতা- তোফাজ্জল হোসেন, ২। মঈন (২৫), পিতা- অজ্ঞাত, ৩। জামান (৪০), পিতা- আলী হোসেন মিয়া, ৪। রশিদুল ইসলাম (৪০), পিতা- অজ্ঞাত, ৫। মোঃ সাগর হোসেন (৩০), পিতা- পাগলা মিয়া, সর্ব সাং- গোদনাইল রসুলবাগ, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাত নামা আরো ৮/১০জন আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) এর সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠাটুলি এলাকায় মুদিখানার দোকান আছে। উপরোক্ত বিবাদীরা দীর্ঘদিন যাবৎ গোদনাইল রসুলবাগ এলাকায় অবৈধ মাদক এর ব্যবসা করিয়া আসিতেছে। এমতাবস্থায় ইং ১২/০১/২০২৬ তারিখ বেলা অনুমান ১২:০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীণ রসুলবাগ এলাকায় উপরোক্ত বিবাদীরা অবৈধ মাদক ক্রয় বিক্রয় এর সময় পুলিশ বিবাদীদেরকে আটক করার চেষ্টা করে। তখন ৫নং বিবাদী কৌশলে পালাইয়া আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) এর বাসার ভিতর ঢুকিয়া যায় তখন আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) ৫নং বিবাদীকে গ্রেফতার করার জন্য পুলিশকে সাহয্য করে। এতে সকল বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) কে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। এরই জের ধরিয়া ইং ১৪/০১/২০২৬ তারিখ রাত্র অনুমান ০৯:০০ ঘটিকার সময় উপরোক্ত সকল বিবাদীগন সহ অজ্ঞাত নামা আরো ৮/১০জন বিবাদীরা বে-আইনী জনতাবদ্ধে দেশীয় তৈরী অস্ত্র সস্ত্র সজ্জিত হইয়া সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি সাকিনস্থ আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) এর মুদিখানার দোকানের ভিতর অনধিকার ভাবে প্রবেশ করতঃ মুদিখানার দোকানের ভিতর থাকা বিভিন্ন জিনিসপত্র ভাঙ্গচুর করিয়া প্রায় ১,০০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) বিবাদীদেরকে বাধা প্রদান করিলে সকল বিবাদীরা আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) কে দোকান হইতে টানিয়া বাহিরে বাহির করিয়া এলোপাথারী চর, থাপ্পর, কিল, ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) এর ডাক চিৎকার শুনিয়া আমার কাকার দোকানের প্রতিবেশি মোঃ মাসুম (৫৫) আগাইয়া আসিলে বিবাদীরা তাকেও মারধর করিয়া শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। তাদের ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে সকল বিবাদীরা আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) কে সময় সুযোগমত পাইলে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে বলিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়া চলিয়া যায় । আমি লোকমুখে সংবাদ পাইয়া ঘটনাস্থলে আসিয়া আমার কাকাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যাই। আমার কাকা মোঃ সুমন মিয়া (৪৮) কে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করিয়া বিষয়টি আমাদের পরিবারের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দাখিল করিতে বিলম্ব হইল । উল্লেখ্য, মাদক সম্রাট কুট্টি ও তার সহযোগীরা নাসিক ১০নং ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এরা পুলিশের হাতে একাধিকবার গ্রেফতারও হয়েছেন। পরে আবার টাকার বিনিময়ে কোর্ট থেকে জামিনে বেরিয়ে আসে। শুরু করে মাদক ব্যবসা। সর্বশেষ গত বছর অক্টোবর মাসে ৩১০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৪৮০ টাকাসহ কুট্টিকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গোদনাইল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছয়টি মাদকের মামলা রয়েছে বলে বিষয়টি স্বীকার করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি। তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। কোন মাদক ব্যবসায়ীকে যে যেদলের হোক তাকে ছাড় দেয়া হবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park