1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

গরীর দু:খীর চিন্তা বাদ দিয়ে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ৩ হাজার কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে মরহুম গোলাপ প্রধানের পুত্র আকাশ প্রধান

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে প্রচন্ড শীতে কাপছে অসহায় গরীব দু:খী। কিন্তু তাদের পাশে নেই সমাজের বিত্তবান মানুষ। যাদের দেখা যাচ্ছে তাদের সংখ্যা খুবই কম। এদিকে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী হাওয়ায় সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। গরীর দু:খীর চিন্তা করার সময় নেই। ঠিক এই সময় প্রতি বছরের ন্যায় এবারও সিদ্ধিরগঞ্জের মধ্যে সবচেয়ে বড় শীত বস্ত্র বিতনের উদ্যোগ গ্রহন করেন আকাশ প্রধান। মরহুম পিতা গোলাপ প্রধান স্মৃতি সংসদের নামে ৩ হাজার কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাড়ান এই আকাশ প্রধান।  রবিবার ১১ জানুয়ারী বিকাল ৪টায় গোদনাইল ভুইয়াপাড়া বটতলা এলাকায় জড়ো হওয়া শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন আকাশ প্রধানের আমন্ত্রনে আসা অতিথিরা। কম্বল বিতরনের সময় উপস্থিত অতিথিরা মরহুম গোলাপ প্রধানের ছেলে আকাশ প্রধানের ভুয়সী প্রশংসা করেন। সকলেই আকাশ প্রধানকে যোগ্য পিতা যোগ্য ছেলে বলে অভিহিত করেন। আকাশ প্রধান হলেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সংগ্রামী সদস্য সচিব। যিনি সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ন সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।


আকাশ প্রধানের আমন্ত্রনে শীতার্ত মানুষের পাশে কম্বল বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রিয় কমিটির সদস্য কায়সার রিফাত, মহানগর কৃষকদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, নাসিক ১০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আনিস সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহবায়ক শামীম আহমেদ ঢালী, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য দুলাল মিয়াসহ আরো অনেকে। শীত বস্ত্র বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন নাসিত ৮নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি ভুইয়াপাড়া মাদ্রাসার সভাপতি আবুল কাশেম মেম্বার। উপস্থিত শীতার্ত মানুষের উদ্দেশ্য মরহুম গোলাপ প্রধানের ছেলে থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান বলেন, প্রতি বছর আমার পিতার নামে আপনাদের জন্য সামান্য শীতবস্ত্র বিতরনের উদ্যোগ নেই। এটা কোন দলীয় অনুষ্টান নয়। এটা আমার সামাজিক প্রগ্রাম। এলাকার মানুষের পাশে সব সময় আমি শীতের সময় দাড়িয়ে থাকি। এতে আমি অনেক তৃপ্ত অনুভব করি। রাজনীতি করতে গিয়ে আমি আমার পিতার জানাযায় উপস্থিত হতে পারি নাই। রাজনীতি করতে গিয়ে আমি অনেক কিছু হারিয়েছি। আপনাদের পাশে সামান্য সহায়তা নিয়ে দাড়াতে পারলে আমি সেই দু:খ অনেকটাই ভুলে যাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সব সময় রাজনীতি করি আর না করি, আমি যেনো আপনাদের পাশে থাকতে পারি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park