1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার যশলদিয়া আকন্দ মার্কেটে মেদিনীমন্ডল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
মেদিনীমন্ডল ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সাব্বির আহমেদ নিশাদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমীন খান, মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল জলিল জুয়েল, উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আমীর মাঝী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আকন, ইউনিয়ন যুবদল নেতা ইমাম হোসেন মিঠু, ইয়াসীন মোল্লা, আসাদুল ইসলাম, মো. স্বপন ও সম্রাটসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park