1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি লৌহজং উপজেলা রিটার্নিং ও নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের আব্দুস সালাম আজাদ বলেন,
বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়৷ আগের নির্বাচন আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকায় দেখেছি ২০১৪-১৮ ও ২০২৪ সালে নির্বাচনে ২৫ লাখ মৃত ব্যক্তি ভোট দিয়ে গেছে৷ তবে আশা করবো এবারে আর পারবে না৷ তারেক রহমান এই সুযোগ আর দিবেনা বলেই তারেক রহমান আন্দোলন সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করে তারেক রহমান নেতৃত্বে আজ একটি সুন্দর নির্বাচনের পথে হাটছে বাংলাদেশ৷ আব্দুস সালাম আজাদ তিনি জুলাই আন্দোলনে যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন৷
মনোনয়নপত্র জমা দেয়ার আগে সকাল সাড়ে ১০টায় তিনি লৌহজং উপজেলা ঘোড়দৌড় বাজারস্থ বিএনপি প্রধান কার্যালয়ে এক মোনাজাতে অংশ নেন৷
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক,লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদার, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, ওমর ফারুক অবাক, বাদল হোসেন হাওলাদারসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park