1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে পালাগানের নামে ইসলাম বিরোধী বক্তব্য বন্ধের দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি 

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পালাগানের নামে ইসলাম বিরোধী বক্তব্য ও মাদক আড্ডা বন্ধের দাবিতে প্রশাসন বরাবর আবেদন করেছেন উপজেলা ওলামা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু ও লৌহজং থানার ওসি মনিরুল ইসলামের কাছে সশরীরে হাজির হয়ে একদল আলেম-উলামা এ স্মারকলিপি প্রদান করেন। স্থানীয় আলেমদের পক্ষে নেতৃত্ব দেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ খান।
আলেম সমাজের পক্ষে উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ খান স্বাক্ষরিত আবেদন পত্রে উল্লেখ করা হয় যে, শীত ও শুকনো মৌসুমে লৌহজং উপজেলার বিভিন্ন এলাকা বিশেষত পদ্মাপার অঞ্চলে ওরস ও পালাগানের নামে বিভিন্ন বাউল গানে ইসলাম, আল্লাহ, কোরআন-হাদিস এবং ইসলামের বিভিন্ন মহান ব্যক্তি, নবী-রাসুল ও বিধিবিধান সম্পর্কে অত্যন্ত গর্হিত কুরুচিপূর্ণ এবং বিকৃত ব্যাখ্যা সম্বলিত বক্তব্য এবং গান পরিবেশন করে আসছে। যার বিরূপ প্রভাব পড়ছে সমাজে। এ ছাড়া গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে ধর্মীয় ব্যক্তিত্ব, ইমাম ও আলেম সমাজের প্রতি অযাচিত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং আধ্যাত্মিক সাধনার নামে গাজা ও মাদকের আসর বসাচ্ছে। কথিত পীরের পায়ে ও মাজারে সেজদা দেয়া হচ্ছে। এর ফলে সমাজে ধর্মের ব্যাপারে ভুলবার্তা ও মিথ্যা অপব্যাখ্যা ছড়িয়ে পড়ছে। অপরদিকে যুবসমাজের মাঝে মাদকের ব্যবহার, অশ্লীলতা ও অসামাজিকতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।যার কারণে সমাজে বিশৃংখলা দেখা দিচ্ছে এবং অন্যায়ের প্রবণতা বেড়ে যাচ্ছে।
এ ছাড়া আবেদন পত্রে ইসলাম বিরোধী বাউল সম্প্রদায়ের সকল কার্যক্রম নিষিদ্ধকরণ, কদম পাগলাসহ এই ধরনের মেলার নামে অসামাজিক কার্যক্রম, মাদকের আসর ও রাস্তায় অত্যধিক যানজট সৃষ্টি বন্ধ করা, ধর্মদ্রোহী আবুল সরকারের দ্রুত বিচার বাস্তবায়ন এবং আল্লাহ, রাসূল ও ইসলামের অবমাননাকারী ও অপব্যাখ্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়ন করে গেজেট প্রকাশ করাসহ চার দফা দাবি পেশ করেন।
আবেদন পত্রের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে, তাই এ ধরনের মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম জানান, আলেমদের অভিযোগের বিষয়টি দেখা হবে। ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park