1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণে প্রশাসনের অভিযান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর থেকে অবৈধ নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার এ অপসারণ অভিযান চলছে।

আজ বৃহস্পতিবার প্রশাসনের উপস্থিতিতে উপজেলার কনকসার, হলদিয়া, ঘোড়দৌড়, ও বেজগাও রাস্তার পাশে দেয়াল, বিলবোর্ড ও বৈদ্যুতিক খুঁটি থেকে পোস্টার ও ব্যানার খুলে ফেলতে দেখা গেছে গ্রাম পুলিশের।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন৷ এরই মধ্যে কিছু প্রার্থী নিজ উদ্যোগে পোস্টার ও ব্যানার অপসারণ করলেও উপজেলার অধিকাংশ এলাকায় রাস্তার পাশে তা এখনো ঝুলতে দেখা গেছে।
উপজেলা সূত্র জানায়, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন ও নগরীর সৌন্দর্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্য করে কেউ পোস্টার বা ব্যানার ঝুলিয়ে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি নিশ্চিকরণে বৃহস্পতিবার লৌহজং উপজেলার কনকসার, খিদিরপাড়া, হলদিয়া, বেজগাও ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপিত নির্বাচনী প্রচারণা উপাদান পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসারণ করা হয়েছে৷ ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park