1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনের মাধ্য দিয়ে ভুইয়াপাড়া যুব আলো সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উৎযাপন

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮নং ওয়ার্ডস্থ ভুইয়াপাড়া যুব আলো সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় দিবসের সন্ধ্যাং ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরস্কার বিতরন এবং মহান মুক্তিযোদ্ধে সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সংগ্রামী সদস্য সচিব, থানা কৃষকদলের সাবেক যুগ্ন আহবায়ক কারা নির্যাতিত নেতা আকাশ প্রধান।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সংগ্রামী সভাপতি স্বপন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডিএইচ বাবুল, সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন স্বাধীন, থানা কৃষকদলের সাবেক যুগ্ন-আহবায়ক দুলাল মিয়াসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশিদের গৌরবময় জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। মহান বিজয় দিবস জাতির হাজার বছরে শৌর্যবীর্য ও বীরত্বের গৌরবময় দিন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধে দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এদিনে আমরা দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে সক্ষম হই। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে উদিত হয় স্বাধীনতা সূর্য। বিজয়ী হয়ে অর্জন করি স্বাধীনতা। এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আজকে যারা ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে বিজয়ী হয়েছেন তারা বিজয় দিবসের সত্যিকারের ইতিহাস জানবেন। আসছে জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দেখে নয়, প্রার্থী দেখে বিজয়ী করার জন্য ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরনে আগত সকল তরুন প্রজন্মকে আহবান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park