1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে যথাযোগ্য মযার্দায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যূষে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার গোয়ালীমান্দ্রা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পর্যায়ক্রমে লৌহজং থানা ও পদ্মাসেতু (উত্তর) থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, লৌহজং প্রেসক্লাব, লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে ও শরীররচর্চায় অশগ্রহণ করে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা ও যেমন খুশী সাজঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়৷
বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে যুদ্ধহত বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন ইউএনও ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবে সভাপতি মাসুদ খান, লৌহজং প্রেসক্লাবে সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park