1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে বিজয় দিবসে জামায়াতের বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ–২ (লৌহজং–টঙ্গীবাড়ি) আসনের পক্ষ থেকে এ র‍্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে র‍্যালিটি উপজেলার মাওয়া মাঠ থেকে শুরু করে কুমারভোগ ও চন্দ্রের বাড়ি বাজার হয়ে শিমুলিয়া জনতার মোড়ে গিয়ে শেষ হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার আমির মাওলানা এস এম আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির মনোনীত মুন্সীগঞ্জ–২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম। এ সময় উপস্থিত ছিলেন জামাতের পদ্মা সেতু উত্তর থানার প্রচার সম্পাদক সাব্বির আহমেদ ঢালী, মেদিনীমণ্ডল ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম, মেদিনীমণ্ডল সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ, কুমারভোগ ইউনিয়ন সভাপতি মো. জাহিদ শিকদার, হলদিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও বাইতুল মাল সম্পাদক নুর মোস্তফা। এছাড়া স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park