1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বিশ্বাসঘাতকতার রাজনীতির অবসান চান ফয়সাল

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

রিপোর্ট মেহেদী হাসান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নরসিংদী–১ (সদর) আসনের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল-ফয়সাল তার নিজ গ্রামে উঠান বৈঠক, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষ ও যুবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক মতিন মাস্টার।

এ সময় এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল-ফয়সাল বলেন, “আমার জন্মভূমি নরসিংদী সম্ভাবনাময় হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত। ইকোনমিক জোন, শিল্প, শিক্ষা ও আধুনিক চিকিৎসাসেবা—সবখানেই নরসিংদীর মানুষ বঞ্চিত।”

তিনি বলেন, “অনেকেই ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি আপনাদের সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি—আমি কখনও বিশ্বাসঘাতকতা করবো না। মিথ্যা আশ্বাস দিতে চাই না; কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করতে চাই।”

ফয়সাল আরও বলেন, “সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে নরসিংদী। শাপলা কলি নির্বাচিত হলে এসব সমস্যা দূর করে একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য নরসিংদী গড়ে তুলবো—ইনশাআল্লাহ।”

এ সময় তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে উপস্থিত গ্রামবাসীরা একবাক্যে এনসিপির প্রার্থী ও প্রতীক ‘শাপলা কলি’র প্রতি সমর্থন জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরা সুলতানা, রেজাউল করিম নাঈম, মাধবদী থানার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী, মাহমুদ হাসান রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park