1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সাভারে বকেয়া বেতন ও অবৈধ ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

সাভার প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বকেয়া বেতন পরিশোধ ও বিনা নোটিশে অবৈধ ছাঁটাইয়ের প্রতিবাদে ফের রাজপথে নামলেন সাভারের শ্রমিকরা। জীবন-জীবিকার তাগিদে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার গনকবাড়ী ইপিজেড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন অ্যাক্টর স্পোর্টিং লিমিটেডের শতাধিক শ্রমিক।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা জানান, কোনো কারণ ছাড়া ও বিনা নোটিশে হঠাৎ করেই তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। একই সঙ্গে পূর্বের কয়েক মাসের বেতনও আটকে রেখেছে কর্তৃপক্ষ। হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।

শ্রমিকদের অভিযোগ—হাড়ভাঙা পরিশ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে বেতন না পাওয়ায় অনেকের ঘরেই চুলা জ্বলায় না। কেউ বাসাভাড়া পরিশোধ করতে পারছেন না, কারও সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। এমন পরিস্থিতিতে জীবন-জীবিকা রক্ষায় রাজপথে নামা ছাড়া অন্য কোনো উপায় নেই তাদের।

এক শ্রমিকের ক্ষোভ— “আমরা তো ভিক্ষা চাই না, চাই আমাদের উপার্জিত ন্যায্য মজুরি। বিনা নোটিশে ছাঁটাই আমাদের জীবনে দুর্বিষহ পরিস্থিতি তৈরি করেছে।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ছাঁটাই সিদ্ধান্ত প্রত্যাহার এবং বন্ধ কারখানা চালু করে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেন।

শ্রমিকদের ভাষ্য—আর আশ্বাস নয়, এখন প্রয়োজন বাস্তবসম্মত সমাধান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park