1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

লৌহজংয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় টঙ্গীবাড়ী-লৌহজং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা করে সমাবেশস্থলে আসেন। নেতাকর্মীদের উপস্থিতিতে এতে মুখরিত হয় সমাবেশস্থল।

লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
এ সময় বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা বলেন, স্বৈরাচারের অবসান হয়েছে। আজকে আমরা মুক্ত হয়ে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। সবাই একসাথে সমবেত হতে পারছেন। তাই সবাই দোয়া করবেন স্বৈরাচারের অবসান যেনো চিরদিনের জন্য হয়।
দলীয় মনোনয়ন পেলে আগামী নির্বাচনে অংশ নেয়ারও আগ্রহ প্রকাশ করে তিনি আরো বলেন, ‘জনগণের স্বত:স্ফুর্ত সমর্থনে সারা দেশের লোক আমাদের সমর্থন দিবেন আশা করি।নির্বাচনে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ।দল যদি জনগণের ম্যান্ডেট পায়,তাহলে মুন্সীগঞ্জ এলাকার উন্নয়নের জন্য আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম হাবীব ও উপজেলা বিএনপি নেতা মো. ইয়াসিন শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আমির হোসেন দোলন৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park