1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

১৫ বছর দেশে স্বৈরাচার শাসনের কারণে গ্রাম বাংলায় কোন উৎসব হতে পারেনি: বিএনপির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

বিএনপির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা বলেছেন, নির্বাচন হলে আমরা সবগুলো আসন পাবো৷ কারণ বিএনপি জনগনের দল৷ বিএনপি সব সময় জনগনের কথা চিন্তা করে৷ পনেরো বছর দেশে স্বৈরাচারী শাসনের কারণে বাংলাদেশের গ্রাম বাংলায় কোন উৎসব হতে পারেনি, যেখানে বিএনপির নাম গেছে সেখানে একটি বাঁধ সেখানে শুধু বাধা না সেখানে সন্ত্রাস, সে সন্ত্রাস যে আমরা মুক্ত হয়েছি এখন আমরা খোলা মনে গ্রাম বাংলার উৎসবটা ফিরে আনার চেষ্টা করব সেটাই আমার বড় উদ্দেশ্য ৷ এই খেলাধুলা আমি সৈরাচার আসার ১৫ বছর আগেও করেছি এখনো আমি কন্টিনিউ করার চেষ্টা করব৷ শুধু এই কলমা না আমি চেষ্টা করবো সারা মুন্সীগঞ্জ জেলায় যেন এটা প্রচলন হয়৷
আজ শুক্রবার (৯ মে) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা হাইস্কুল মাঠে আয়োজিত মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন বাংলাদেশে নির্বাচন হলে আমরা সবগুলো সিট পাবো, মুন্সীগঞ্জের গুলো তো পাবোই এছাড়া তিন’শ আসনই আমরা পাবো৷ উদ্বোধনী অনুষ্ঠানের উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার অপু’র সভাপতিত্বে বিকেল ৩টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মিজানুর রহমান সিনহা।
অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় কনকসার ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে কলমা ইউনিয়ন বিজয় অর্জন করে৷
বি.এম পরশের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মো. আমির হোসেন দোলন, সিরাজদিখান উপজেলা আহবায়ক ধীরেন কুদ্দুস, শ্রীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মমিন আলী, কলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব কে এম রিয়াজুল ইসলাম তুহিন, গাঁওদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নাদের খান সহ, লৌহজং-টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন৷##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park