1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

২৭ অক্টোবর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রাম ঐতিহ্য গৌরবের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক স্বৈরাচার ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আতংক মনিরুল ইসলাম সজল সদস্য সচিব সাহেদ আহম্মেদ। গতকাল গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তারা যৌথভাবে এই অভি।নন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় মনিরুল ইসলাম সজল সাহেদ আহম্মেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ডে নেতৃত্ব বিকশিত করার লক্ষ্যে।  প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রতিকূলতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা দেশের স্বার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ভূমিকা ছিলো প্রশংসনীয় অবদান তাই প্রতিষ্ঠাবার্ষিকীর আমাদেরকে শপথ নিতে হবে বিএনপি’ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয়—নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। যখনই আন্দোলন সংগ্রামের ডাক আসবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে তা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। গত আগস্ট ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।  শেখ হাসিনা পালিয়ে গেল কিন্তু তার দোসরা এখনো দেশের আনাচেকানাচে লুকিয়ে থেকে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চালাচ্ছে। এই স্বৈরাচারীর দোসরদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।  ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে আমরা মহানগর যুবদলের নেতাকর্মীরা নিজেদের রক্ত দিয়ে হলেও তা রক্ষা করবো। এটাই হোক জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park