1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সেন্ট্রাল খেয়াঘাটে নদী পারাপারে ২টি ফ্রি ট্রলার চালু

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবিতে শহর-বন্দর পারাপারে ১নং সেন্ট্রাল খেয়াঘাটে দুইটি ফ্রি ট্রলার চালু করা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর থেকে এই সার্ভিস চালু করেছেন বর্তমানে দায়িত্বপ্রাপ্ত খেয়াঘাটের কর্তৃপক্ষ। এতে করে যাতায়াতের কোন প্রকার ভাড়া ছাড়াই নদী পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। জানা যায়, বন্দরবাসীর শিক্ষার্থী ও জনসাধারণের কথা চিন্তা করে অতীতের মত পারাপারের জন্য ২টি ফ্রি ট্রলারের ব্যবস্থা দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ১নং সেন্ট্রাল খেয়াঘাটের বর্তমান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই দাবিকে স্বাগত জানিয়ে চাল করার ঘোষনা দেয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শিক্ষার্থী ও খেয়াঘাটের কর্তৃপক্ষ উপস্থিতিতে ফ্রি ট্রলার চালু করা হয়। শুধু শুক্রবার ও সাধারণ ছুটিতে বন্ধ থাকবে বলে জানানো হয়। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের তিনদিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ২টি ফ্রি ট্রলার চালু করার দাবি জানায়। গতবারের মত এবারো ফ্রি ট্রলার চালু করায় বন্দরবাসী অনেক খুশি হয়েছে মন্তব্যে করেন শিক্ষার্থীরা। সাধারণ খেটে খাওয়া শ্রমিক জনতা বল ছেন, এ ব্যাবস্থা যেন সব সময়ই থাকে। আপাতত ফ্রি ট্রলার সকাল ৮টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park