1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১২ আগস্ট) রাতে বন্দরের নবীগঞ্জ পাবলিক টয়লেটের সামনে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর আগে সেখানে অজ্ঞাত লোকজন দুটি বস্তা ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে সংশ্লিষ্টদের খবর দেন।এসময় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শুটিং বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো রাইফেল ক্লাবের বলে নিশ্চিত করেন। লুট করা ৪টি অস্ত্র শুটিংয়ের প্রশিক্ষণে ব্যবহৃত হয়ে বলে জানান তিনি। পরবর্তীতে ঘটনাস্থলে র‌্যাব ১১-এর একটা টিম এসে অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের অস্ত্র। এগুলো আপাতত আমাদের হেফাজতে থাকবে। সেই সঙ্গে রাইফেল ক্লাব কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রমাণ দিলে যাচাই-বাছাই সাপেক্ষে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park