1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ভাঙচুর, শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানারে আগুন

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাব ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। এসময় ক্লাবের সামনে টানানো এমপি শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার নামিয়ে পুড়িয়ে দেন তারা।রোববার (৪ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীরা রাইফেল ক্লাবের পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে পার্কিং করে রাখা শীততাপ নিয়ন্ত্রিত চারটি বাসে ভাঙচুর চালান। ভাঙচুর শেষে আগুন দেওয়ার চেষ্টা করলে অন্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।  নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার রাইফেল ক্লাবটি অঘোষিত কার্যালয় হিসেবে ব্যবহার করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা বিশাল আকার ধারণ করেন। তাদের সঙ্গে পোশাকশ্রমিকরাও যোগ দেন। পরে সবাই শহরের চাষাঢ়া গোল চত্বর এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা রাইফেল ক্লাবে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন তারা। এসময় ক্লাবের সামনে টানানো শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার নামিয়ে পুড়িয়ে দেন আন্দোলনকারীরা। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আন্দোলনকারী ও পুলিশের বক্তব্য পাওয়া যাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park