1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ডিবিকে মানুষের আস্থায় পরিণত করেছি: হারুন

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিদায়ী অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমার তিন বছরের দায়িত্বকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করেছি।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের গেটে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হারুন বলেন, দেশের মানুষ জানেন, কারও কোনো সমস্যা হলে ডিবিতে গেলে সমাধান পাওয়া যেতে পারে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের যে মামলাগুলো হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে- অনেক নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী থাকবে এমন প্রশ্নের জবাবে ডিবি হারুন বলেন, আমি ডিবিতে থাকাকালীন মতিঝিলের মার্ডার থেকে শুরু করে এমপি আনারের মতো অনেক গুরুত্বপূর্ণ এবং বড় বড় ঘটনা ঘটেছে। অনেক মামলা নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্যপ্রমাণ নিয়ে আমরা ক্লু বের করেছি। কোনো নিরীহ লোককে এখানে আমরা হ্যারেজ করিনি। মামলা রুজু হয়েছে কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাদেরতে হ্যারেজ করা হবে না।

তিনি বলেন, যারা এই সকল ঘটনার সাথে জড়িত, বিশেষ করে যারা বিভিন্ন জায়গাগুলোতে আগুন লাগিয়েছে, যারা স্বপ্নের মেট্রোরেলে ভাঙচুর আগুন লাগিয়েছে, যারা রাষ্ট্রীয় বেসরকারি থানাগুলোতে আগুন লাগিয়েছে, যারা আমাদের পুলিশ সদস্যদের জ্বালিয়ে হত্যা করেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এর আগে, বুধবার (৩১ জুলাই) প্রজ্ঞাপন জারি করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন।

একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে।

হারুন অর রশীদ ২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পান। এর আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন।

কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হারুন অর রশীদ। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও এমএসএস সম্পন্ন করেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park