1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বাবাকে একটু দেখতে পেয়ে দুই বছরের শিশুর আর্তনাদ কোলে উঠার

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
oppo_0

দুই বছরের শিশু এখনো জানে না তার বাবাকে পুলিশ কেন হাতে হাতকড়া পুরিয়ে কেন নিয়ে যাচ্ছে।বাবাকে দেখার পর খুঁজছে আর ডাকছে।এ চিত্র আদালতপাড়ায় দেখা যায়।

৩১ জুলাই বুধবার দুপুরে আদালত থেকে কারাগারের প্রিজন ভ্যানে আসামীদের নেবার সময় দেখা যায় এ চিত্র।

গত ৫ দিন আগে ভূইঘর থেকে মিজানুর রহমান মুন্সিকে গ্রেফতার করে ডিবি।আজ আদালতে প্রেরণ করা হয়েছে।এখনো জানে না পরিবার কি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।পূর্বেও নেই কোন মামলার রেকর্ড। তবে পুলিশের নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

মিজানুর রহমানের চাচাতো ভাইয়ের সাথে কথা বললে জানা যায়,কোন অভিযোগ ছাড়াই হঠাৎ ডিবি পুলিশ গত পাঁচ দিন আগে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।এ কয়দিন একবার থানা একবার ডিবি কার্যালয় করতে করতে তাদের সময় গেছে।কি কারনে গ্রেফতার করা হয়েছে সেটাও জানে না।কোটা সংস্কার পরবর্তী সহিংসতায় নেই মিজানুর এর কোন সংযোগ। খুব সাধারণ একজন মানুষ সে।

মিজানুর রহমানের স্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান,আপনেরা দেখতেই পাচ্ছেন আমার দুধের বাচ্চাটা তার বাবাকে খুঁজছে।বাবার জন্য বারবার কান্না করছে।একটু পর পরই বাবাকে খুঁজতাছে আর কান্না করতাছে।সে এখনো জানে না তার বাবাকে পুলিশ গ্রেফতার করছে।আমরা তো কিছু করি নাই তাহলে কেন আমার ছোট বাচ্চাটা তার বাবাকে দেখতে পাচ্ছে না।কেন অবুঝ বাচ্চাটা কান্না করছে তার বাবার জন্য কি দোষ আমাদের? আমরা এই দেশের নাগরিক তাই!

তিনি আরো জানান,৫ দিন আগে আমার স্বামীকে পুলিশ ধরে নিয়ে আসে।এই কয়দিন কোর্টে পাঠায় নাই। আজ পাঠাইছে।কি মামলায় বা কি কারনে গ্রেফতার করছে আমরা নিনেরাও জানি না।এখন পর্যন্ত জানি আমার স্বামীকে কি জন্য গ্রেফতার করা হয়েছে।আজকে কোর্টে তুলছে এখনো আইনজীবী ধরা হয়নি।এখন যাবো আইনজীবির কাছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park