1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নারায়ণগঞ্জ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. এরশাদুল আলম এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, আড়াইহাজারের হাইজাদী এলাকার মো. বিল্লালের ছেলে মো. সৈকত (২৩), একই এলাকার আব্দুর রউফের ছেলে মো. কাউছার (২৩) ও রুস্তম আলীর ছেলে শামীম (২৮)। তাদের মধ্যে মো. কাউছার আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক রয়েছে। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ২০২০ সালে আড়াইহাজার থানার এক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০২০ সালের ১৭ মে আড়াহাজারের সেন্দী এলাকার আশকর আলীর ছেলে মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীকে জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আসামিরা ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় তার বড় ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচারক এ দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park