1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বাস টার্মিনালে ‘যাত্রী সংকট’, বলছেন সংশ্লিষ্টরা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

চলামান পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী সংখ্যা অনেকটাই কম লক্ষ্য করা গেছে। বাস সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী সংকটে ভুগছেন তারা। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, বন্ধন, উৎসব, বন্ধু এবং বিআরটিসি কাউন্টারে যাত্রী সংখ্যা কম। অল্প যাত্রী নিয়েই টার্মিনাল থেকে বাস ছাড়ছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বন্ধন বাস কাউন্টারের ম্যানেজার জানান, ২৪ তারিখ থেকে আমরা বাস চালাতে পারছি। কোন অসুবিধা হচ্ছে না। তবে, যাত্রী কম। ৪-৫জন করে যাত্রী নিয়ে আমরা বাস ছাড়তেছি।

বাস চালক মো. হৃদয় বলেন, যাত্রীর চাপ খুব কম। আগে ৬-৭টা টিপ মারতাম, এখন ৩-৪টা টিপ মরি। এই গেঞ্জামের ভয়ে মানুষ বের হয় না। রাস্তার পরিস্থিতিও খারাপ। ২৪ তারিখের পর থেকে একটু ভালো ভাবে চলতে পারতেছি।

যাত্রীরা বলছেন, আমি এখানে ব্যবসার কাজে আসি। আগে যে কষ্টিংয়ে কাজ করতাম, এখন তার চেয়ে একটু বেশি। যেই পরিস্থিতি চলতেছে, এর জন্য একটু আতঙ্ক আছি। সরকারের কাছে আবেদন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়। নাহলে আমাদের যতই সিকিউরিটি দেওয়া হোক, আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক থাকবেই।

facebookShare on Facebook
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park