1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জে শুরু হয়নি ট্রেন চলাচল, এসেও ফেরত গেছেন যাত্রীরা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত এবং কারফিউ জারির কারণে বন্ধ ছিল ট্রেন চলাচল। দীর্ঘ ১৪ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প পরিসরে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিলো। তবে, এই দিন সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়নি।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা জানতে পেরে স্টেশনে এসেছিলেন অনেক যাত্রী। তবে, ট্রেন চলাচল না করায় তারা নিজ নিজ গন্তব্যে গেছেন অন্য বিভিন্ন পরিবহন যোগে।

সরে জমিনে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, অনেকটাই ফাকা পরে আছে স্টেশন। টিকিট কাউন্টার বন্ধ। কর্ম ব্যস্ততা নেই স্টেশন সংশ্লিষ্ঠদের। সকাল থেকে অনেক যাত্রী এসে আবার ফেরত গেছে বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, ‘আজ থেকে ট্রেন চলাচলের কথা ছিলো কিন্তু এখনো ট্রেন চালানোর কোন নির্দেশ আমরা পাইনি। ট্রেন আসলে আমরা চালাবো, সব কিছু প্রস্তুত আছে। ট্রেন কবে থেকে চলবে, সেটা আমি সঠিক বলতে পারছি না। ঢাকা থেকে আসলেই আমরা ট্রেন ছাড়বো।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park