1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কোটা আন্দোলনে নিহতদের জন্য না.গঞ্জ বিএনপির গায়েবানা জানাজা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা পড়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। বুধবার (১৭ জুলাই) বাজ জোহর প্রেসক্লাবের সামনে এই জানাজা পাঠ করানো হয়। এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারা।

জানাজায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্র দলের সদস্য সচিব জুবায়ের রহমান জিকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী।

জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমরা যখন যুদ্ধ করি, তখন আমাদের এক মাত্র লক্ষ্য চিলো যে; কিভাবে দেশের মানুষকে স্বাধীনতা এনে দিবো। রাষ্ট্রিয় সুযোগ সুবিধা ভোগ করবো, সে ধরণের কোন মানসিকতা আমাদের ছিলো না। কারণ মুক্তিযুদ্ধ ছিলো অনিশ্চিত। মানুষ সমান অধিকার পাবে, ন্যায় বিচার পাবে, সেই লক্ষ্য নিয়েই আমরা যুদ্ধ করেছিলাম। রাষ্ট্রের কাছে কিছু পেতে হবে এমন মানসিকতা মুক্তিযোদ্ধাদের মধ্যে নেই। আমরা বিশ্বাস করি রাষ্ট্র সবার জন্য সমান ব্যবস্থা রাখবে, সবাইকে সমান অধিকার দিবো।

তিনি বলেন, যারা স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলো, তারা বীর পুরুষ। তাদের সন্তান, নাতি-নাতনীরা কেন কাপুরুষ হবে? আমাদের সন্তানরা নিজের মেধায় রাষ্ট্রিয় বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করবে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে কখনো চিন্তা করিনা যে, আমার সন্তান কোটার বিনিময়ে মেধাকে পাশ কাটিয়ে সরকারি চাকরি নিশ্চিত করবে। আমার নাতি-নাতনিরা এই কোটার কেথা চিন্তা করে ঠিক মতো অধ্যায়নও করবে না। এটা আমাদের জন্য অবমাননাকর এবং আমাদের সন্তানদের জন্য ক্ষতিকর। আমাদের দেশের শিক্ষার্থীরা যে কোটার আন্দোলনে অংশ নিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাই তাদের মধ্যে জাগ্রত। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আজ তারা আন্দোলন করছে। আর এই আন্দোলন দমনের জন্য সরকার তাদের উপর অত্যাচার করছে। মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে এটা শুধু সরকারের লোক দেখানো, তারা তাদের সুযোগ সুবিধা কিভাবে পাবে, সেই জন্য তাদের এই স্লোগান।

তিনি আরও বলেন, আমাদাদের সন্তানরা সম অধিকার নিয়ে বাঁচবে, আমরা এটাই চাই। এই কোটা আন্দোলন অত্যন্ত যুক্তিসংগত। আমাদের সন্তানরা আজ এত সচেতন। আমার যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিলাম কত জন? সরকার বিভিন্ন ভাবে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে, দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের মান ইজ্জত নষ্ট করে দিয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম। কিন্তু এই সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা প্রকৃত মুক্তিযোদ্ধার চেয়ে বেশি। এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্থ, তাদের পাশে ইনশাআল্লাহ আমরা থাকবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park