1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

হাজিরায় আনা হয়নি জাকির খানকে, আদালতপারায় বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে হাজিরা দিতে আদালতে আনা হয়নি। মঙ্গলবার (১৬ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) উম্মে সারবান তাহুরার আদালতে তাকে হাজির করার কথা থাকলেও নিরাপত্তার কারণে এদিন তাকে ঢাকা গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারারগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়নি।

আসামি পক্ষের আইনজীবী এড. রাজীব মন্ডল জানান, ঢাকায় কোটা আন্দোলনের কারণে নিরাপত্তার স্বার্থে কাশিমপুর কারাগার থেকে জাকির খানকে আজ (মঙ্গলবার) আদালতে আনা হয়নি। তবে আজও আমরা আদালতে জাকির খানের চিকিৎসার আবেদন করেছি। আদালত তা মঞ্জুর করে পরবর্তি তারিখের মধ্যে জাকির খানকে চিকিৎসা দিয়ে তার প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য কারাগার কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছেন। এ মামলার পরবর্তি তারিখ ২৮ জুলাই।

এদিকে আদালতে জাকির খানের হাজির হওয়ার তারিখ থাকায় এদিনও আদালতপাড়ায় তার শত শত কর্মীসমর্থকরা ভীড় জমায়। কিন্তু জাকির খানকে না আনায় আদালতপাড়ার বাইরে থেকে বিশাল মিছিল বের করে জাকির খানের কর্মীসমর্থকরা। মিছিলটি নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তরা বলেন, সাব্বির আলমের পরিবারের সাথে জমি জমা নিয়ে তৈমূরের সাথে বিরোধ ছিলো। তারাই হয়তো সাব্বির আলমকে হত্যা করে আমাদের নেতা জাকির খানের নাম দিচ্ছে। আমরা এ মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার চাই। জাকির খানের মুক্তি চাই। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের ‘মুক্তি মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park