1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

যাত্রাবাড়ী কাজলায় শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বিঘ্ন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের দাবিতে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টার পর থেকে কাজলা এলাকায় দনিয়া কলেজের সামনে অবরোধ কর্মসূচী শুরু করে শিক্ষার্থীরা।

দনিয়া কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন। যান চলাচলে বিঘ্ন ঘটায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার যাত্রীরা ভোগান্তিতে পরেছেন। এসময় ঢাকা-নারায়ণগঞ্জগামী বাসসহ বিভিন্ন যান বাহনে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার শিকার একটি বাস নারায়ণগঞ্জের বাস টার্মিনালে আসলে বাসের কর্মচারীরা জানান, কাজলা এলাকায় বাস অবরোধের কারণে মহাসড়কে থেমে যায়। এসময় কয়েকজন এসে বাসের উপর হামলা চালায় এবং ফ্রন্টগ্লাস ও জানালা ভেঙে দেয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাজলা এলাকায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা বেলা ১২ টার পর থেকে মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীদের সড়ক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এরই মধ্যে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক আবুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাজলা এলাকায় অবস্থান করেন।

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জা‌কির হোসেন  জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। ওই সময় কোন যান বাহনে হামলার কোন তথ্য পাই নি। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park