1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শহরে শেখ রাসেল পার্ক একমাত্র স্বস্তি-নিঃশ্বাসের স্থান : আইভী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

নগরীতে ‘সবুজ শ্যামল জনপদ, শহর হবে নিরাপদ’ স্লোগানে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় দেওভোগ শেখ রাসেল পার্কে সংগঠনের পক্ষ থেকে ২০টি তাল গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এসময় উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হারুণ অর রশিদ, আল আমি মোল্লা, মাসুম, কামরুল হুদা, শামসুল হক প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচীর এক পর্যায়ে মেয়র আইভী বলেন, শহরের একমাত্র স্বস্তি নিঃশ্বাসের স্থান শেখ রাসেল পার্ক। নোংরা বস্তি থেকে পরিবেশ বান্ধব পার্ক নিজেদের অর্থায়নে নির্মাণ করেছে সিটি কর্পোরেশন। দলমত নির্বিশেষে পার্কের নাম করা হয়েছে শেখ রাসেলের নামে। আগে পার্ক করেছি তারপর ট্রাষ্ট্রের থেকে অনুমতি নেয়া হয়েছে। স্বস্তি নিঃশ্বাসের অন্যতম শীতলক্ষ্যা নদীটি প্রায় মৃত। মানুষ তাদের স্বস্তি নিঃশ্বাস ফেলতে কোন পার্ক ছিলো না। ২০০৪ সাল থেকে এখানে সাধারণ মানুষের জন্য পার্ক করার পরিকল্পনা করে ছিলাম। একমাত্র ফ্রেশ অক্সিজেনের জন্য পার্ক করার উদ্যোগ নেই। তৎকালীন রেলমন্ত্রী আমাদের সহযোগিতা করেছিলেন।

আইভী আরোও বলেন, পার্ক নির্মাণে পর সাধারণ মানুষ পরিবার নিয়ে এখানে সময় কাটাতে আসছেন। শেখ রাসেল পার্কের চারিদিকে প্রচুর গাছ রয়েছে, এতে অনেক হাওয়া বাতাস বয়ে যায়। পার্কে ভিতরে বিভিণ্ন সংগঠন ও স্কুল থেকে বৃক্ষরোপণ করেছেন। সাধারণ মানুষ অনেক গাছ পরিচর্যা করেন এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই প্রচন্ড গরমে, টেম্পারেচার মেশিন চাষাঢ়া থেকে শেখ রাসেল পার্কে ২/৩ ডিগ্রি সেলসিয়াস কম তাপ ছিলো। পার্কে প্রবেশে কোন টাকা নেয়া হয় না। অনেকে বলেছিলো সামান্য টাকা নেয়ার জন্য, আমি সেটাও করি নাই। এখান থেকে টাকা কামাতে হবে এমন অর্থ প্রয়োজন নাই। প্রতিদিন সকালে ডায়াবেটিস, হার্টের রোগি ও সাধারণ মানুষ হাটা হাটি করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park