1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এইচ এস কোডের জরিমানা ‘মরার উপর খাঁড়ার ঘা’: আখতার হোসেন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ’র সহ-সভাপতি আখতার হোসেন অপূর্ব বলেছেন, এবারের বাজেটে আমাদের যেই প্রস্তাবনা গুলো ছিলো, সেই হিসেবে আমরা কিছুই পাইনি। পাশাপাশি আমাদের যে প্রনোদনা দেওয়া হতো, সেটিও দিন দিন কমানো হচ্ছে। অনেকে মনে করে প্রনোদনার টাকা আমরা পাই। এই ধারণাটা একদম ভুল। এটি দেওয়া হয় সুতা উৎপাদনকারীদের। যাতে সুতাটা আমাদের আমদানি করতে না হয়। তিনি বলেন, এবারের বাজাটে এইচএস কোডকে আগের পর্যায়ে নিয়ে গিয়ে একটি সহায়ক পরিবেশ তৈরি করার জন্য প্রস্তাব করা হয়েছিলো। এটা না করে এবার বলা হলো, ভুলক্রমেও যদি এইচএস কোড ভুল হয়ে যদি চলে আসে তাহলে ৩০০ শতাংশ হারে আপনাকে জরিমানা করা হবে। এটা তো মরার উপর খাঁড়ার ঘা হয়ে গেলো। যত যাই হোক, আমাদের আশার শেষ আশ্রয়স্থল হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশা করবো এই জিনিস গুলোর সমাধান করা হবে।

বিকেএমইএ’র শীর্ঘ এই নেতা আরও বলেন, কভিডের অর্থনৈতিক সংকটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী গার্মেন্টস সেক্টরকে বন্ধ হতে দেননি। বিভিন্নভাবে আমরা সহযোগীতা পেয়েছি। যার কারণে জাতীয় রাজস্বতে আমরা ভালো অবদান রাখতে পেরেছি। সেই সংকট থেকে যখনি আমরা উঠে দাঁড়ানো শুরু করলাম, তখনই ‍শুরু হয়ে গেলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সেটির রেশ কাটতে না কাটতে শুরু হয়ে গেছে প্যালেস্টাইন-ইসরায়েল যুদ্ধ। এই বহুমুখী চাপের কারণে ডলারের দাম বেড়ে যাচ্ছে। আমাদের ইন্ড্রাষ্ট্রির মুল শক্তি তিনটি। আমাদের শ্রমিক খরচ সস্তা ছিলো, কাঁচামাল বেশি আমদানি করতে হতো না এবং গ্যাস বিদ্যুত চাহিদা মোতাবেক পেতাম। বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া এক বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park