1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ শিক্ষক, না.গঞ্জের একজন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সম্প্রতি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৬ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরি হওয়ায় তারা ক্যাডার সার্ভিস ত্যাগ করেছেন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা আলাদা অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

সর্বশেষ, বৃহস্পতিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক আবু হানিফের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এর আগে, গত বুধবার (১০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা তিনটি (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অফিস আদেশ) অফিস আদেশে ৪ কর্মকর্তার চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়েছে। তারা হলেন, বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের সহকারী অধ্যাপক শিশির চন্দ্র পাইক, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের প্রভাষক খুরশীদ আলম, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ইদ্রিস আলী ও রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক প্রিয়াংকা সাহা। এরমধ্যে তিনজন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন। আর অপর একজন (খুরশীদ আলম) খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন।

এছাড়া ৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলামের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park